ঈদ উপলক্ষে বিশ্বনাথে ৪টি অস্থায়ী পশুর হাটের ইজারা সম্পন্ন

Ayas-ali-Advertise
ঈদ উপলক্ষে বিশ্বনাথে ৪টি অস্থায়ী পশুর হাটের ইজারা সম্পন্ন
ফাইল ছবি।
ঈদ উপলক্ষে বিশ্বনাথে ৪টি অস্থায়ী পশুর হাটের ইজারা সম্পন্ন
ফাইল ছবি।
Facebook
Twitter
WhatsApp

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেটের বিশ্বনাথে চারটি অস্থায়ী গরু-ছাগলের হাটের ইজারা ওপেন টেন্ডারের মাধ্যমে সম্পন্ন হয়েছে। সোমবার (২৬ মে) বিকেলে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ টেন্ডার অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার সুনন্দা রায়ের সভাপতিত্বে এ টেন্ডার কার্যক্রমে অংশগ্রহণকারী ইজারাদারদের মধ্যে সর্বোচ্চ দরদাতাদেরকে ইজারা প্রদান করা হয়। এতে সরকারের রাজস্ব খাতে অতিরিক্ত ৬৪ হাজার টাকা আদায় সম্ভব হয়েছে।

অস্থায়ীভাবে ইজারা দেয়া হাটগুলো হলো—

  • রামপাশা ইউনিয়নের রামপাশা বাজার: ২৭ হাজার ৫০০ টাকা
  • দশঘর ইউনিয়নের মাছুখালি বাজার: ৫ হাজার ৫০০ টাকা
  • খাজাঞ্চী ইউনিয়নের মুফতির বাজার: ৫ হাজার ৫০০ টাকা
  • দৌলতপুর ইউনিয়নের সিংগেরকাছ বাজার: ২৩ হাজার ৫০০ টাকা

এই চারটি হাটের ইজারা মোট ৬৪ হাজার টাকায় সম্পন্ন হয়েছে। টেন্ডার কার্যক্রমে উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, পরিষদের দপ্তরের কর্মকর্তাসহ ইজারাদাররা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে রামপাশা বাজারের ইজারাদার কাওছার আহমদ তুলাই জানান, “প্রতি বছর আমরা এ হাটটি স্থানীয় একটি মাদরাসার জন্য ইজারা নিয়ে থাকি। হাটের আয় থেকে প্রাপ্ত পুরো অর্থ মাদরাসায় প্রদান করা হয়।”

উপজেলা নির্বাহী অফিসার সুনন্দা রায় জানান, “চারটি অস্থায়ী পশুর হাটের ইজারা সম্পন্ন হয়েছে। আরও তিনটি অস্থায়ী পশুর হাটের জন্য আবেদন এসেছে, যেগুলো অনুমোদনের জন্য জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে।”

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪