বিশ্বনাথে তিন দিনব্যাপী ভূমি উন্নয়ন মেলা শুরু

Ayas-ali-Advertise
বিশ্বনাথে তিন দিনব্যাপী ভূমি উন্নয়ন মেলা শুরু
বিশ্বনাথে তিন দিনব্যাপী ভূমি উন্নয়ন মেলা শুরু।
বিশ্বনাথে তিন দিনব্যাপী ভূমি উন্নয়ন মেলা শুরু
বিশ্বনাথে তিন দিনব্যাপী ভূমি উন্নয়ন মেলা শুরু।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথে তিন দিনব্যাপী ভূমি উন্নয়ন মেলা শুরু হয়েছে। “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এ প্রতিপাদ্য নিয়ে মেলার আয়োজন করা হয়।

রোববার (২৫ মে) সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় ভূমি মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুনন্দা রায়।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা ভূমি অফিসের সামনে থেকে বের হয়ে উপজেলা পরিষদের হলরুমে গিয়ে শেষ হয়। মেলা আগামী ২৭ মে পর্যন্ত চলবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কনক চন্দ্র রায়, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শান্তিময় ভট্রাচার্য্য, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহিন মাহবুব, উপজেলা সমাজসেবা অফিসার কামরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেস চন্দ্র দাস, উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বর্ণালী চক্রবর্তী, বিশ্বনাথ থানার এসআই নূর মিয়া, পৌর নির্বাহী কর্মকর্তা মো. বদরুজ্জামান, পৌর প্রকৌশলী ভবি মজুমদার, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, সদস্য মিজানুর রহমান মিজান, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সভাপতি কামাল মুন্না, দপ্তর সম্পাদক মশাহিদ আলী, সংবাদকর্মী জাহান মিয়া, উপজেলা বিএনপির সদস্য জসিম উদ্দিন জুনেদ, পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান প্রমুখ।

Bomi mela 2

উপজেলা নির্বাহী অফিসার সুনন্দা রায় বলেন, “বর্তমানে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারির আবেদন, জমির খতিয়ান সরবরাহ, মৌজার ম্যাপ এবং খতিয়ানের সার্টিফায়েড কপি সহ অন্যান্য ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়া, ভূমি সেবা নিশ্চিতকল্পে আরও যুগান্তকারী পদক্ষেপ নেয়া হচ্ছে।”

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪