বিশ্বনাথের প্রবাসী দাদু ভাই ছইল মিয়া ফাউন্ডেশনের ইফতার মাহফিল সম্পন্ন

Ayas-ali-Advertise
ছইল মিয়া ফাউন্ডেশনের
ছইল মিয়া ফাউন্ডেশনের
Facebook
Twitter
WhatsApp

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের পালেরচক গ্রামের ‘প্রবাসী দাদু ভাই ছইল মিয়া ফাউন্ডেশন’র উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি সোমবার (২৫ মার্চ) সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

ফাউন্ডেশনের সভাপতি ও বিশ্বনাথ প্রেস ক্লাবের সদস্য আহমদ আলী হিরনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক তাওহীদুর রহমান রুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ্ আসাদুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আফিয়া বেগম, রামপাশা ইউনিয়ন পরিষদের সদস্য আয়াজ আলী, প্রবাসী দাদু ভাই ছইল মিয়া ফাউন্ডেশনের সাবেক সভাপতি আতিকুর রহমান আতিক।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশুগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক রেন্টু আলী, সমাজসেবক আছাদ আহমদ, সংগঠনের সদস্য লয়লুছ মিয়া, মকবুল হোসেন, হাবিবুর রহমান, সুরমা বেগম, তাছলিমা বেগম, ডালিয়া বেগম, কামরান আহমদ প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪