এম আসকির আলীর ঈদ শুভেচ্ছা

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলাবাসীসহ দেশ-বিদেশের সকবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর ছোট ভাই ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের উপদেষ্ঠা এম আসকির আলী।

এক শুভেচ্ছা বার্তায় এম আসকির আলী বলেন, পরম করুণাময় আল্লাহ তাঁর অসীম রহমতে আমাদেরকে এমন একটি পবিত্র দিন ঈদ উপহার দিয়েছেন। এই ঈদে আল্লাহ সবার কষ্ট লাঘব করুন এবং সকলের উপর অফুরন্ত শান্তি ও সমৃদ্ধি বর্ষণ করুন।

তিনি বলেন, আমি বিনীতভাবে এম ইলিয়াস আলী এবং আনসার আলীসহ নিখোঁজ সকল ব্যক্তিদের সুস্থতা এবং অবিলম্বে নিরাপদে প্রত্যাবর্তনের জন্য সকলকে প্রার্থনায় অন্তর্ভুক্ত করার জন্য অনুরোধ করছি। সকলকে ঈদ মোবারক।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪