বিশ্বনাথে শীতবস্ত্র বিতরণ

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের বাগিচা বাজারে ‘ষড়পল্লি সমাজ কল্যাণ সংস্থার’ উদ্যোগে বুধবার সকালে এলাকার ৬টি গ্রামের ২শতাধিক গরীব ও অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। করোনা মহামারিতে নিজেরা চরম কষ্টের মধ্যে থেকেও দেশের অসহায় মানুষের মাঝে সাহায্য দেয়া থেকে বিরত নয় প্রবাসীরা। এরই ধারাবাহিকতায় ১১জন যুক্তরাজ্য প্রবাসীদের অর্থায়নে ওই শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। তারা হলেন- নুরুল ইসলাম, মানিক মিয়া, আইজুল ইসলাম, কামাল উদ্দিন, সেবুল মিয়া, এএস রুহেল, ফারুক মিয়া, মঈনুল ইসলাম, আব্দুল হান্নান, বাছির মিয়া ও স্বপন শিকদার।

ষড়পল্লি সমাজ কল্যাণ সংস্থার সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাস্টার আব্দুল মুমিন মামুনের পরিচালনায় শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রবাসী মঈনুল ইসলাম, রুনু কান্ত দে, তৌফিকুর রহমান হাবিব। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন বাগিচা বাজার জামে মসজিদের ইমাম মাও: কামরুজ্জামান নেছাওর।

এসময় উপস্থিত ছিলেন বাবুল মিয়া মেম্বার, সাবেক মেম্বার ফরিদ উদ্দিন, সংস্থার সদস্য আমির আলী, এনামুল হক, কাশেম আলী, জিল্লুর রহমান, বাবুল কান্তি দাশ, মনোহর আলী, কোকিল দাশ, বুল বুল আহমদ, নাজিম উদ্দিন, ফরিদ আলী, রুমেল আলী, লায়েক উদ্দিন ও মঈন উদ্দিন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪