বিশ্বনাথের আগরকান্দি গ্রামকে পৌরসভার আওতামুক্ত রাখার দাবি

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের নবগঠিত বিশ্বনাথ পৌরসভায় উপজেলার অলংকারী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আগরকান্দি গ্রামকে পৌরসভার আওতামুক্ত রাখার দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। গত বুধবার (৩০ ডিসেম্বর) সিলেটের জেলা প্রশাসক বরাবর এই স্মারকলিপিটি প্রদান করেন আগরকান্দি গ্রামের বাসিন্দা ফখরুল ইসলাম ও খোর্শেদ আলী।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, নবগঠিত বিশ্বনাথ পৌরসভায় টেংরা মৌজাকে অন্তর্ভুক্ত করা হয়নি। কিন্ত সম্প্রতি পৌরসভার ওয়ার্ড গঠনের সময় টেংরা মৌজার আগরকান্দি গ্রামকে পৌরসভায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আগরকান্দি গ্রামকে কিভাবে পৌরসভায় অন্তর্ভুক্ত করা হয়েছে তা বোধগম্য নয় গ্রামবাসীর। তাই আগরকান্দি গ্রামকে পৌরসভার আওতামুক্ত রেখে টেংরা মৌজা ও অলংকারী ইউনিয়নের সাথে অন্তর্ভুক্ত রাখার প্রদক্ষেপ গ্রহন করতে স্মারকলিপিতে আবেদন জানানো হয়।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪