বিশ্বনাথের বৃন্দাবন জিউর আখড়ায় প্রার্থনা

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: ইতিহাসের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ও বিশ্বব্যাপী সংক্রামিত করোনা ভাইরাস থেকে মানব জাতির রক্ষা এবং শান্তি কামনায় সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের বৈরাগী বাজারস্থ শ্রীশ্রী বৃন্দাবন জিউর আখড়ায় মঙ্গলবার সন্ধ্যায় এক বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি পার্থ সারথী দাশ পাপ্পুর উদ্যোগে ওই বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

মুজিববর্ষ উপলক্ষ্যে ও করোনা ভাইরাস থেকে মানব জাতিকে রক্ষার জন্য শান্তি কামনা করে অনুষ্ঠিত বিশেষ প্রার্থনা উপস্থিত ছিলেন সুনীল মালাকার, স্বপন দাশ, শ্যামল কান্তি ঘোষ, সিতু মালাকার, সুরঞ্জিত দাশ, পিংকু দাশ, মদন মালাকার, শংকু দাশ, বিজয় চন্দ, সবুজ মালাকার, পল্লব, বিরাজ, অর্জুন দাশ প্রমুখসহ সনাতন ধর্মালম্বী ভক্তবৃন্দ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪