বিশ্বনাথে পূর্ব বিরোধের জের ধরে যুবকের উপর হামলার অভিযোগ

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় শফিকুর রহমান (২৪) নামের এক যুবক আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। সে উপজেলার অলংকারী ইউনিয়নে ছালামপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের পুত্র। এবিষয়ে একই গ্রামের মৃত বাতির মিয়ার পুত্র মুহিবুর রহমান, তার পুত্র জালাল আহমদ, দেলোয়ার হুসাইন সাঈদী সহ ৪/৫ জনকে অজ্ঞাতনামা অভিযুক্ত করে আহত শফিকুর রহমান থানায় লিখিত অভিযোগ প্রদান করেছেন।

অভিযোগে বাদি শফিকুর রহমান উল্লেখ করেন- অভিযুক্তদের সাথে দীর্ঘদিন ধরে জায়গা সংক্রান্ত বিষয়াদি নিয়ে বিরোধ চলে আসছে। বুধবার দুপুর ২টায় বাদী মুন্সিবাজারস্থ নিজ দোকানে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে অভিযুক্তরা পরিকল্পিতভাবে তার উপর হামলা করেন। এতে তিনি আহত হন। এসময় অভিযুক্তরা বাদীর সাথে থাকা ১০ভরি ওজনের রোপার চেইন ও নগদ ২০হাজার টাকা লুট করে নিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার এসআই আফতাবুজ্জামান রিগ্যান বলেন, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। তবে বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আপোষে মিমাংসার জন্য সময় চেয়েছেন বলে তিনি জানান।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪