বিশ্বনাথে ৩য় রামপাশা ইউনিয়ন ফুটবল লীগ’র উদ্বোধন

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়ন ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে ৩য় ইউনিয়ন ফুটবল লীগের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে স্থানীয় রামপাশা গ্রামের পশ্চিমের মাঠে লীগের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলায় উদয়ন সংঘ ধলিপাড়াকে ট্রাইবেকারে হারিয়ে বিজয়ী হয় একতা স্পোটিং ক্লাব ইলামেরগাঁও। উদ্বোধক হিসেবে খেলার শুভ উদ্বোধন করেন স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার খান।

ইউনিয়ন ফুটবল এসোসিয়েশনের সভাপতি আরব শাহর সভাপতিত্বে ও ধারাভাষ্যকার মোহাম্মদ আলী লিটনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন একলিমিয়া দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখর উদ্দিন, সমাজসেবক বশির আহমদ, স্থানীয় ইউপি সদস্য আজাদ আলী, তরুণ সমাজসেবক আতিকুর রহমান আতিক, কাওছার আহমদ তুলাই, আব্দুস লালাম জুনেদ, সায়েদ আলী।

এছাড়া অনুষ্ঠানে যুক্তরাজ্য প্রবাসী আব্দুল খালিক, আব্দুল কাদির, সমাজসেবক জিতু মিয়া, আব্দুন নুর (সাবেক মেম্বার), ইসলাম উদ্দিন, রফিজ আলী, ফয়জুন নুর, বাবুল মিয়া, সুনু মিয়া, শুকচান মিয়া, হায়দার আহমদ, ইলাম উদ্দিন, শিমুল আহমদ সহ অনেকেই উপস্থিত ছিলেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪