বিশ্বনাথে জাকির আহমদ ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল সম্পন্ন

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে ৩য় জাকির আহমদ ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারী) রাতে উপজেলার অলংকারী ইউনিয়নের টেংরা বাঘমারা রতবাড়ী বাজার সংলগ্ন মাঠে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। ফাইনালে জাহেদ জুটি মৌলভীবাজারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আকাশ জুটি লালাবাজার।

মরহুম জবান উল্লাহ প্রাইমারী এন্ড হাইস্কুলের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব আকরম আলীর সভাপতিত্বে ক্রিড়া ধারাভাষ্যকার মোহাম্মদ আলী লিটনের পরিচালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয়পার্টির সাবেক যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য সিতার মিয়া, গার্ডেন ট্রাভেল্সের স্বত্ত্বাধিকারী মিনহাজ চৌধুরী, অলংকারী ইউনিয়ন জাতীয়পার্টির সভাপতি ছালেহ আহমদ তোতা, স্থানীয় ইউপি সদস্য শাইখুর রহমান, বিশ্বনাথ থানার এএসআই হোসাইন আহমেদ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মরহুম জবান উল্লাহ প্রাইমারী এন্ড হাইস্কুলের প্রধান শিক্ষক ওসমান গণি, সহকারি প্রধান শিক্ষক আবদুল কাদির, আল-মুছিম কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক আবদুল মানিক, বিশ্বনাথ আইডিয়াল এসোসিয়েশন-বার্সেলোনার সাংগঠনিক সম্পাদক হেলাল আহমদ পংকি, সংগঠক তৈমুছ আলী, রিপন, মইনুদ্দিন, আবদুল মন্নান, সমুজ আলী, তরিক উল্লাহ, জাকির আহমদ, কবির আহমদ, চেরাগ আলী, নুর আলী, জায়েদ, সাহেদ, বেলাল, সুহেল, রুহেল, রুমান ও অপু প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪