বিশ্বনাথে তেলিকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথের তেলিকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব পালিত হয়েছে। ২০২০ইং নতুন বর্ষের প্রথমদিন বুধবার সকালে কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়ার মাধ্যমে এ উৎসব পালিত হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাওলানা আবুল বশর মো. ফারুকের সভাপতিত্বে বই উৎসবে উপস্থিত ছিলেন বিদ‌্যালয়ের প্রধান শিক্ষক সুবাস দাস, পরিচালনা কমিটির সহ সভাপতি সাংবাদিক নুর উদ্দিন, সদস্য আমির উদ্দিন মেম্বার, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদা বেগম, ইমরানা বেগম সহ শিক্ষার্থীদের অভিভাবকরা।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪