জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের শ্রদ্ধাজ্ঞাপন

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: মহান বিজয় দিবসে সূর্যোদয়ের পর জাতির শ্রেষ্ঠ সন্তান একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছে সিলেটের বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন (বিইউজে)। উপজেলা পরিষদ প্রাঙ্গণে অবস্থিত কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে সংগঠনটি এ শ্রদ্ধাজ্ঞাপন করে।

এসময় বিশ্বনাথ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওয়াহিদ আলী, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন (বিইউজে) সভাপতি সাইফুল ইসলাম বেগ, সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, কোষাধ্যক্ষ পাভেল সামাদ, সদস্য মাশুক নাঈম উপস্থিত ছিলেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪