লাল-সবুজে সেজেছে বিশ্বনাথ

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

নিজস্ব প্রতিবেদক :: মহান বিজয় দিবস উপলক্ষে সিলেটের বিশ্বনাথে বর্ণিল আলোকসজ্জা করা হয়েছে। লাল-সবুজের আদলে সেজেছে উপজেলা পরিষদ ভবন ও উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন। উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবছরের মতো এবারও এই আলোক সজ্জা করা হয়।

জাতীয় পতাকার রঙে লাল ও সবুজ রঙের লাইট দিয়ে সাজানো হয়েছে। দুদিন থাকবে এ আলোকসজ্জা।

রবিবার সন্ধ্যার পর থেকে উপজেলা পরিষদ এলাকায় এই আলোকসজ্জা দেখতে আসা দর্শণার্থীদের ছবি ও সেলফি তোলতে দেখা যায়।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪