প্রেমিকার ঘরে পেয়ে যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে গভীর রাতে প্রেমিকার ঘরে আপত্তিকর অবস্থায় পেয়ে জামিল মিয়া (২১) নামের এক যুবককে গণধোলাই দিয়ে থানা পুলিশের কাছে সোপর্দ করেছেন জনতা। সে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার বইলা গ্রামের নুরুল ইসলামের ছেলে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার রামপাশা ইউনিয়নের মনোহরপুর গ্রামে এঘটনা ঘটে। এঘটনায় ১৬ বছর বয়সী ওই কিশোরীর পিতা বাদী হয়ে পাশবিক নির্যাতনের অভিযোগে আটককৃত জামিল মিয়াকে অভিযুক্ত করে শুক্রবার রাতে বিশ্বনাথ মামলা দায়ের করেছেন।

জানা যায়, মনোহরপুর গ্রামের ওই কিশোরীর পরিবারের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক থাকায় প্রায়ই তাদের বাড়িতে যাওয়া-আসা করতো জামিল মিয়া। এই সুবাদে কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে তার। গত বৃহস্পতিবার প্রেমিকা কিশোরীর পরিবারের অজান্তে গভীর রাতে তার ঘরে প্রবেশ করে প্রেমিক জামিল। বিষয়টি পরিবার ও বাড়ির লোকজন আচ করতে পেরে তারা কিশোরীর ঘরে প্রবেশ করে তার সঙ্গে জামিলকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। তখন তারা জামিলকে আটক করে গণধোলাই দেন এবং শুক্রবার বিকেলে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। এরপর শুক্রবার রাতে জামিলকে একমাত্র অভিযুক্ত করে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করেন ওই কিশোরীর পিতা। কিশোরীর দাবি বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করেছে প্রেমিক জামিল।

মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার এসআই গোপেশ দাস বলেন, আটককৃত আসামিকে শনিবার আদালতে প্রেরণ করা হবে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪