ছাতক উপজেলা এডুকেশন ইউকের আহবায়ক কমিটির সভা

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: ছাতক উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের আহবায়ক কমিটির সভা গত সোমবার (৯ ডিসেম্বর) পূর্ব লন্ডনের জিএসসির অফিসে অনুষ্ঠিত হয়েছে। এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে ট্রাস্টিরা অংশনেন।

প্রবীন কমিউনিটি নেতা ও সংগঠনের আহবায়ক জামাল উদ্দিন মকদ্দুছের সভাপতিত্বে ও জিএসসির সাবেক সভাপতি মনচব আলী জেপির পরিচালনায় ট্রাস্টের উন্নয়নে পরামর্শমূলক বক্তব্য রাখেন ট্রাস্টি আহবাব মিয়া (সাবেক ওসি), সাবেক চেয়ারম্যান শাহ আব্দুল গনি, মো. ছানাওর আলী কয়েছ, ব্যারিস্টার শাহ মিছবাউর রহমান, বিসিএ সেক্রেটারী মিঠু চৌধুরী, মো. মজির উদ্দিন, মো. মশাহিদ আলী, আব্দুল মালিক কুটি, আবরুছ আলী তৈমুছ, তাহেরুল ইসলাম, মো. আব্দুর রাজ্জাক, সয়ফুল আলম সুফিয়ান, সবুজ মিয়া, মো. জরীফ উল্লা, দিলবর আলী, নজির উদ্দীন, মো. তফজ্জুল আলী, আমীর হোসেন টিপু, আমীর হোসেন, মো. আহবাব মিয়া, তালুকদার সোহাগ।

সভায় ট্রাস্টের গঠনতন্ত্র, এলাকার দারিদ্র শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা প্রদান এবং যুক্তরাজ্যের বিভিন্ন শহরে রোড় শো’র মাধ্যমে ট্রাস্টির সংখ্যা বৃদ্ধির উপর গুরুত্ব দেয়া হয়। সভায় জানানো হয় ১ হাজার পাউন্ড প্রদান করে ট্রাস্টিসীপ নিচ্ছেন প্রবাসীরা। তাই এলাকার হত দরিদ্র শিশুদের কল্যাণে ও শিক্ষার সার্বিক উন্নয়নে ছাতক উপজেলার প্রবাসীদের ট্রাস্টি হওয়ার আহবান জানানো হয়।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪