বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন কামরুজ্জামান। সোমবার তিনি তাঁর নতুন এই কর্মস্থলে যোগদান করেন।
তিনি এর আগে বান্দরবন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায়।
এদিকে, বিশ্বনাথের বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেয়ে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদান করেছেন।
সোমবার বিকেলে তিনি বিশ্বনাথের নতুন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুজ্জামনের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।





