বিশ্বনাথের পশ্চিম শ্বাসরাম গ্রামে পুলিশের উঠান বৈঠক

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: বিশ্বনাথের পশ্চিম শ্বাসরাম গ্রামে চুরি-ডাকাতি প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) পশ্চিম শ্বাসরাম গ্রামের মো. কছির আলীর বাড়িতে বিশ্বনাথ থানা পুলিশের উদ্যোগে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

পশ্চিম শ্বাসরাম জামে মসজিদের মোতায়াল্লি মো. জিলু মিয়া’র সভাপতিত্বে ও  শাহওলী খন্দকার (রহ.) সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক তজম্মুল আলী রাজু’র পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ শামীম মূসা।

বক্তব্যে তিনি বলেন, নিজেদের জানমাল রক্ষার্থে পুলিশের পাশাপাশি এলাকায় পাহারার ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে সবাইকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

বক্তব্য রাখেন শাহওলী খন্দকার (রহ.) সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মো. কছির আলী, সহ সভাপতি মোহাম্মদ নূরুল ইসলাম ও মো. কবির মিয়া।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- গ্রামের মুরব্বী নূরুল হক লেচু, শুকুর আলী, আব্দুল মতিন, সুরুজ আলী, হারুনুর রশীদ, ফরিদ আহমদ, সেবুল মিয়া, থানার এসআই বিমল চন্দ্র দাস, পশ্চিম শ্বাসরাম (মোকাম) জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ আব্দুল ওয়াহাব নোমানী, সংগঠক আহমদ আলী, ফয়ছল আহমদ, রাসেল আহমদ, সামিদ হাসান কর্ণাল, ইমরান আহমদ, সুমন মিয়া,রাগীব আলী, আনোয়ার মিয়া, ফরিদ মিয়া প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪