বিশ্বনাথে ইউকে ইউথ ইনস্টিটিউটে ‘পিঠা উৎসব’

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে ইউকে ইউথ ইনস্টিটিউটে ‘পিঠা উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ ডিসেম্বর) উপজেলা সদরের বিশ্বনাথ-জগন্নাথপুর রোডস্থ ইউকে ইউথ ইনস্টিটিউট ক্যাম্পাসে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্যোগে এই পিঠা উৎসবের আয়োজন করা হয়। এতে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজেদের হাতের তৈরী বিভিন্ন ধরণের পিঠা-পায়েস প্রদর্শন করেন।

সকাল ১১টায় আমন্ত্রিত অতিথি হিসেবে কেক কেটে ‘পিঠা উৎসব’ এর উদ্বোধন করেন বিশ্বনাথ উপজেলা যুবলীগে যুগ্ম আহবায়ক আলতাব হোসেন এবং দৈনিক সিলেটের ডাক ও এনটিভি ইউরোপ’র প্রতিনিধি এমদাদুর রহমান মিলাদ।

DSC 0788এসময় উপস্থিত ছিলেন- বিশ্বনাথ প্রেস ক্লাবের সদস্য নূর উদ্দিন, ইনস্টিটিউটে শিক্ষক ফারহান আহমদ, জমির আহমদ, জামাল উদ্দিন, আবু সাইদ নোমান, শিতাব আলী, হালিম আহমদ, আছমা বেগম, আমিনা বেগম, জিয়াউল হক, খাদিজা আক্তার প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪