বিশ্বনাথে ডাকাতি : মালামাল লুট, গৃহকর্তা আহত

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের বাহাড়া দুবাগ গ্রামের আব্দুল খালিকের বাড়িতে গত বুধবার দিবাগত রাতে ডাকাতি সংঘটিত হয়েছে। এসময় ডাকাতদলের হামলায় গৃহকর্তা আব্দুল খালিক আহত হয়েছেন। ডাকাতদল ঘরে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল সেটসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

আব্দুল খালিকের বাতিজা হাসান মিয়া জানান, বুধবার রাত আনুমানিক ৩টার দিকে মুখোশধারী ৮/১০ জনের একটি ডাকাতদল আব্দুল খালিকের বসতঘরে কলাপসিবল গেইটের তালা ও ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে। এসময় আব্দুল খালিকের কাছে এক ডাকাত ঘরের আলমিরার চাবি চাইলে তিনি তা দিতে রাজি না হওয়ায় ডাকাতদল তাকে মারধর করে আহত করে এবং ঘরে থাকা আলমিরা থেকে ১০ ভরি স্বর্ণ, নগদ ৩৩ হাজার টাকা ও ২টি স্মার্ট মোবাইল ফোনসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

এব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা বলেন, বিষয়টি শুনেছি। তবে খোঁজ নিয়ে দেখা হবে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪