এলাহাবাদ আলিম মাদ্রাসায় ভবন নির্মাণের জন্য ভূমিদান

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার এলাহাবাদ আলিম মাদ্রাসায় সরকারি বরাদ্দকৃত চার তলা ভবন নির্মাণের জন্য ৩৪ শতক ভূমিদান করেছেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম মাওলানা ওলিউর রহমানের পরিবার।

সোমবার (২ ডিসেম্বর) বিশ্বনাথ সাবরেজিষ্ট্রি অফিসে দলিল সম্পাদনের মাধ্যমে এই ভূমি দান করেন মরহুম মাওলানা ওলিউর রহমানের সহধর্মিনী রাবেয়া আক্তার, পুত্র যুক্তরাজ্য প্রবাসী মাওলানা নূরুর রহমান, মাওলানা সিদ্দিকুর রহমান, পীর আমিনুর রহমান, কন্যা ফাতেমা আক্তার নার্গিস ও নাজমা আক্তার রায়হানা।

এসময় উপস্থিত ছিলেন- মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মখলিছুর রহমান, তেলিকোনা গ্রামের মুরব্বি নুরুল হোসেন, শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী, নূর উদ্দিন প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪