বিশ্বনাথে সাংবাদিকদের সাথে বিদায়ী এসিল্যান্ডের মতবিনিময়

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী সচিব পদে সদ্য পদোন্নতি পাওয়া বিশ্বনাথের বিদায়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা।

সোমবার বিকেলে তার অফিসে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মতবিনিময়ে অংশ নেন উপজেলা শিক্ষা অফিসার মহিউদ্দিন আহমেদ, বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সহ সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সদস্য নূর উদ্দিন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন (বিইউজে) সভাপতি সাইফুল ইসলাম বেগ, সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, কোষাধ্যক্ষ পাভেল সামাদ, সদস্য মাশুক নাঈম, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, আশিক আলী, রুহেল উদ্দিন, আক্তার আহমদ শাহেদ, কামাল মুন্না প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪