ফেসবুকে ‘ডেইলি বিশ্বনাথ’ নামে ফেইক আইডি : থানায় জিডি

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: ‘ডেইলি বিশ্বনাথ’ নামে সোস্যাল মিডিয়া ফেসবুকে ফেইক আইডি খুলে বিভিন্ন ধরণের বিভ্রান্তিমূলক তথ্য প্রকাশ করা হচ্ছে। এবিষয়য়ে বুধবার (২৭ নভেম্বর) অনলাইন নিউজ পোর্টাল ডেইলি বিশ্বনাথ ডটকমের সম্পাদক মোহাম্মদ আলী শিপন বিশ্বনাথ থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছেন। ডায়েরী নং- ১৩৭০।
জিডিতে উল্লেখ করা হয়, অনলাইন নিউজ পোর্টাল ডেইলি বিশ্বনাথ ডটকমের ‘ডেইলি বিশ্বনাথ’ নামে ফেসবুকে নিজস্ব আইডি রয়েছে। কিন্ত অজ্ঞাতনামা ব্যক্তি একই নাম ও পোর্টালে লগো ব্যবহার করে ফেসবুকে একটি ফেইক আইডি খুলে রাজনৈতিক দলের ব্যক্তিবর্গকে বিভিন্ন ধরণের কুরুচিপূর্ণ মন্তব্য পোষ্ট করেছে। এতে ডেইলি বিশ্বনাথ ডটকম কর্তৃপক্ষ ও সাংবাদিকদের মান সম্মান ক্ষুন্ন হচ্ছে। তাই এই ফেইক আইডি সনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহনের সাধারণ ডায়েরীতে আবেদন জানানো হয়।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪