বিশ্বনাথে বিজ্ঞান মেলা’র উদ্বোধন

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে ‘জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা’র উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতার এই মেলার আয়োজন করা হয়েছে। বুধবার পর্যন্ত চলবে এ মেলা। মেলায় ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্টলের মাধ্যমে নিজেদের চিন্তা-চেতনা জনসম্মুখে উপস্থাপন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীরা যাতে করে নিজেদের মেধাকে কাজে লাগিয়ে নতুন কিছু আবিষ্কার করতে পারে সেজন্য প্রত্যেক বিদ্যালয়ের বিজ্ঞানাগার শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করে দিতে হবে। প্রথম প্রথম নিজের কাজে সফলতা অর্জনে কেউ ফেল করতে পারে। তবে সেই ফেল আমলে না নিয়ে কাজের পদ্ধতির পরিবর্তন করে পুনরায় নিজের প্রচেষ্ঠা চালিয়ে যেতে হবে। আর তাতেই একসময় সফলতা আসবেই আসবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পালের সভাপতিত্বে ও একাডেমিক সুপার ভাইজার ফজলুল হকের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আজিজ, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, সাংবাদিক মোসাদ্দিক হোসেন সাজুল।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী ফাতেমা জান্নাত তানিশা ও গীতাপাঠ করেন মিনষা তালুকদার সুমী। এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪