বিশ্বনাথে গড়গাঁও মাঠে ময়লার ভাগাড় তৈরি না করার দাবিতে স্মারকলিপি

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথর গড়গাঁও মৌজায় (পৌর এলাকার সীমানা) উপজেলা সদরের ময়লার ভাগাড় তৈরি না করার দাবিতে উপজেলা চেয়ারম্যান ও ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। গড়গাঁও গ্রামের ৯০জন লোকের স্বাক্ষরিত পৃথক স্মারকলিপি রবিবার উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রদান করা হয়।
স্বারকলিপিতে উল্লেখ করা হয়, গড়গাঁও গ্রামের দক্ষিণে সরকারি জরিপ মোতাবেক গরু-মহিষ চারণের মাঠ রয়েছে। মাঠের পাশেই গড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এই বিদ্যালয়ে এলাকার কয়েক শত কোমলমতি শিক্ষার্থীরা লেখা-পড়া করে। মাঠের পাশে রয়েছে গড়গাঁও শাহী ঈদগাহ ও পঞ্চায়েতী দুটি কবরস্থানও। বিশ্বনাথ সদ্য ঘোষিত পৌরসভার ময়লার ভাগাড় সেই মাঠে তৈরির সিন্ধান্ত নেয়া হয়েছে বলে গ্রামবাসী জানতে পেরছেন। এখানে ময়লার ভাগাড় স্থাপিত হলে পরিবেশ দূষণ হয়ে এলাকার কয়েক হাজার মানুষের জীবন হুমকির মুখে পড়বে এবং শিক্ষার্থীরা নানান রোগে আক্রান্ত হবে। তাই উক্ত মাঠে পৌরসভার ময়লার ভাগাড় তৈরি না করার জন্য স্মারকলিপিতে দাবি জানান গ্রামবাসী।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪