বিশ্বনাথে ড্রীম লাইফ জেন্টস্ এন্ড বেবী শপের উদ্বোধন

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরের পুরান বাজারস্থ বিলকিছ মার্কেটের ২য় তলায় ‘ড্রীম লাইফ জেন্টস্ এন্ড বেবী শপ’র উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে এই শপের শুভ উদ্বোধন করেন অগ্রণী ব্যাংক বিশ্বনাথ শাখার ম্যানেজার বিপ্লব চন্দ্র দাশ। এ উপলক্ষে এক মিলাদ ও দোয়া মাহফিলে আয়োজন করা হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন মন্ডলকাপন জামে মসজিদের ইমাম মাওলানা আতাউর রহমান।
এসময় উপস্থিত ছিলেন- বিশ্বনাথ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, মার্কেটের স্বত্ত্বাধিকারী বিলকিছ মিয়া, ব্যবসায়ী শেখ মনির মিয়া, ছাদিক আলী, শানুর মিয়া, গৌছ আলী, ফখর উদ্দিন, নিজাম উদ্দিন, বিশ্বনাথ পুরান বাজার বণিক কল্যাণ সমিতির কমিশনার আনোয়ার আলী, সাংবাদিক শফিকুল ইসলাম সফিক, আহমদ আলী হিরন, সংগঠক মাহিমুর রহমান মৌসুম, শাহ আমির উদ্দিন, শেখ আলেক্স, দিলওয়ার হোসেন সজিব, লাকি আহমদ, জাকির ডন, সাইফুল খান, নুরুল মিয়া, জাহাঙ্গীর আলম, সাজন আহমদ, শিপলু মিয়া, খালেদ আহমদ, কয়েছ মিয়া, জাহির উদ্দিন, ড্রীম লাইফ জেন্টস্ এন্ড বেবী শপের পরিচালক আমির আলী ও জাহান মিয়া।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪