বিশ্বনাথে সাংবাদিক নূরুলের পিতার ইন্তেকাল

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: বিশ্বনাথ নিউজ ২৪ ডটকম এর ব্যবস্থাপনা সম্পাদক ও দৈনিক আজকালের খবর পত্রিকার বিশ্বনাথ প্রতিনিধি মোহাম্মদ নূরুল ইসলামের পিতা, উপজেলার পশ্চিম শ্বাসরাম গ্রামের প্রবীণ মুরব্বী হাজী মো. সাজিদ আলী (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সিলেট নগরীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় তিনি ইন্তেকাল করেন। হাজী মো. সাজিদ আলী দীর্ঘদিন ধরে বার্ধক‌্যজনিত বিভিন্ন রোগে ভোগছিলেন। মৃত‌্যুকালে তিনি স্ত্রী, ৩পুত্র, ৬ কন‌্যা ও নাতি-নাতনী সহ অসংখ‌্য আত্মীয়-স্বজন রেখে গেছে।

আজ বাদ এশা মরহুমের নিজ বাড়িতে জানাযার নামাজ অনুষ্ঠিত হবে এবং জানাযা শেষে পারিবারিক কবরস্হানে মরহুমের দাফন সম্পন্ন করা হবে।

এদিকে, সাংবাদিক নুরুল ইসলামের পিতা প্রবীণ মুরব্বী হাজী মো. সাজিদ আলীর মৃত‌্যুতে বিশ্বনাথ নিউজ টুয়েন্টিফোর ডটকম’র পক্ষ থেকে শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। শোক প্রকাশ কারীরা হলেন- বিশ্বনাথ নিউজ টুয়েন্টিফোর ডটকম এর চেয়ারম‌্যান মো. মিসবাহ উদ্দিন, সম্পাদক ও প্রকাশক এমদাদুর রহমান মিলাদ, বার্তা সম্পাদক আব্বাস হোসেন ইমরান, স্টাফ রিপোর্টার নূর উদ্দিন ও আবুল কাশেম।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪