হামিদ-ফরিদ স্মরণে বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার শোকসভা ও দোয়া মাহফিল

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার সাবেক সভাপতি ও চৌধুরীবাজার আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মরহুম আব্দুল হামিদ ও মরহুম ফরিদ উদ্দিন আহমদ এর স্মরণে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ নভেম্বর) বিকেলে সংস্থার কার্যালয়ে এই শোকসভা মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

সংস্থার সভাপতি মুহাম্মদ আবুল কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ নাঈম আহমদের পরিচালনায় শোকসভায় প্রধান অতিথির বক্তব‌্য রাখেন সংস্থার প্রতিষ্টাতা সভাপতি মাওলানা লুৎফুর রহমান। বিশেষ অতিথিত বক্তব্য রাখেন সংস্থার সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য মাওলানা আবুল বশর মোঃ ফারুক, মাওলানা লুৎফুর রহমান গুয়াহরী, উপাধ্যক্ষ মাওলানা আহমদ আলী হেলালী, সাবেক দায়িত্বশীল উপাধ্যক্ষ মাওলানা পিয়ার মাহমুদ, সাবেক সভাপতি মোহাম্মদ আলতাফ হোসেন, শাহ মো. আবু সুফিয়ান, মাওলানা হেলাল আহমদ, সভাপতি শফিক আহমদ পিয়ার, মোঃ আলতাফুর রহমান, মোঃ জামাল উদ্দিন, মোহাম্মদ আজিজুর রহমান, মোঃ আজিজুর রহমান, সাবেক সহ সভাপতি মাওলানা শামছুল ইসলাম ইকবাল।

উপস্থিত ছিলেন সংস্থার সহ সভাপতি মোঃ আজাদুর রহমান, ফারুক আহমদ, সিনিয়র সহ সাধারণ সম্পাদক মোঃ আলী আছকর, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোক্তাদির তাসনীম, অফিস সম্পাদক ফয়ছল আহমদ, সহ অফিস সম্পাদক বদরুল আহমদ, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক নাজিম উদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল করিম, পাঠাগার সম্পাদক পারভেজ আহমদ, সদস‌্য লয়লুছ আলী, তাওহিদ খাঁন রাসেল, হোসাইন আহমদ রাজন, আরিফ আহমদ, খন্দতার মো. সাজিদুর রহমান, আবুল কয়েছ ছালিক, পারভেজ আহমদ, মিজানুল রহমান, আব্দুল হাকিম, আবু তাহের প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪