সেন্ট অ্যালবান্স বাংলাদেশি কমিউনিটি ইউএসএ ইনক’র নির্বাচন সম্পন্ন

Facebook
Twitter
WhatsApp

আমেরিকার নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘সেন্ট অ্যালবান্স বাংলাদেশি কমিউনিটি ইউএসএ ইনক’র নির্বাচন সম্পন্ন হয়েছে। ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কার্যকরী কমিটি গঠন উপলক্ষে গত ২৭ অক্টোবর এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে শতভাগ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন বালাগঞ্জের তৌফিক আলম। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মওলা মামুন।

নবনির্বাচিত কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি আরিফুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সিদ্দিক নোমান, কোষাধ্যক্ষ মো. এইচ. রশীদ হারুন, সাংগঠনিক সম্পাদক মাহমুদ শ্যামল, প্রচার সম্পাদক এফএনইউ সালামত, সাংস্কৃতিক সম্পাদক নিহা আলম, আপ্যায়ন সম্পাদক এসএইচকে মিনহাজ, মহিলা বিষয়ক সম্পাদিকা নাদিরা আক্তার, ক্রীড়া সম্পাদক ওয়াসিফ এ জাকির রিচার্ড এবং শিক্ষা বিষয়ক সম্পাদক শ্যামল আহমেদ। কার্যকরী পরিষদের সদস্যরা হলেন মো. নাঈম ইসলাম, মো. ইসলাম রিপন, মোহাম্মদ রুহুল আমিন, হাবিবুর রহমান ও ইমরান এইচ. রামিন।

নির্বাচনের আগে উৎসবমুখর পরিবেশে সংগঠনের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন দারুল আরকাম ইসলামিক সেন্টারের সভাপতি মো. নাঈম ইসলাম। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ রুহুল আমিন।

সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ সমিতির সভাপতি এএসএম মাঈনুদ্দিন বাবলু। নির্বাচন চলাকালে সেন্ট অ্যালবান্স ও নিউইয়র্কের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

নির্বাচনে শতভাগ ভোট পেয়ে নবনির্বাচিত সভাপতি তৌফিক আলম টেলিযোগাযোগ প্রতিষ্ঠান বুস্ট মোবাইলের ডিস্ট্রিক্ট লিডার এবং স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান এসইটি ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা। তিনি ভয়েস ফর বাংলাদেশ, বালাগঞ্জ ও ওসমানীনগর প্রবাসী কল্যাণ সোসাইটি আমেরিকা ইনক এবং দারুল আরকাম ইসলামিক সেন্টারের সঙ্গে বিভিন্ন দায়িত্বে যুক্ত রয়েছেন। এর আগে যুক্তরাজ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষা ও সমাজসেবামূলক কাজে জড়িত ছিলেন তিনি। ২০১৪ সালে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সান্ডারল্যান্ডে শিক্ষার্থীদের ভোটে ছাত্র প্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ মওলা মামুন পেশাগত জীবনে আমেরিকায় আইটি ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োজিত রয়েছেন। তিনি সেনবাগ সমিতির কার্যকরী সহ-সভাপতি ও দারুল আরকাম ইসলামিক সেন্টারের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত রয়েছেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪