গোয়াইনঘাট কলেজে রজতজয়ন্তী বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

গোয়াইনঘাট সংবাদদাতা :: গোয়াইনঘাট সরকারি কলেজে রজতজয়ন্তী ও পূর্ণমিলনী উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কলেজ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক ও বাংলা বিভাগের প্রভাষক দিলরুবা খানমের পরিচালনায় সভায় প্রধান অতিথি’র বক্তব্যে প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এম.পি বলেন, গোয়াইনঘাট সরকারি কলেজের রজতজয়ন্তী উদযাপনে সকল শ্রেনী পেশার মানুষের সহযোগিতা থাকতে হবে। তিনি বলেন, রজতজয়ন্তী উদযাপন সফল ও অর্থবহ করার জন্য ওই অনুষ্ঠানে সরকারের মন্ত্রী পরিষদের কয়েকজন সদস্য ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসিদের আমন্ত্রণ জানানো হবে।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল, গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম, গোয়াইনঘাট থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. আব্দুল আহাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও পূর্বজাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লেবু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল হক, উপজেলা আওয়ামী লীগ নেতা মো. আসলাম প্রমূখ। সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপাক শামিম আহমদ।
এদিকে, শুক্রবার দুপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ তামাবিল স্থল বন্দর, তামাবিল-জাফলং মহাসড়ক পরিদর্শন করেন এবং গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে’র শুভ উদ্বোধন করেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪