ট্র্যাক্টর চাপায় বিশ্বনাথের যুবক নিহত

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জে মাটি বহনকারী ট্র্যাক্টরের নীচে চাপা পড়ে চালক ইমাম উদ্দিন (৩০) নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে দক্ষিণ সুনামগঞ্জের দরগাপাশা ইউনিয়নের ছয়আরা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। ব্যক্তিগত জীবনে চার সন্তানের জনক ইমাম সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের তেলিকোনা গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় শশুড় বাড়ীতে বসবাস করে অন্যের ট্র্যাক্টর ভাড়াতে চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যার পূর্বে ইমাম উদ্দিনের মাটি বহনকারী ট্র্যাক্টর ছয়আরা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ট্র্যাক্টরটি নিয়ন্ত্রণে আনতে গিয়ে তিনি এর নীচে পড়ে যান। এ সময় ট্র্যাক্টরের চাপায় ঘটনাস্থলেই নিহত হন ইমাম। খবর পেয়ে তার আত্মীয়-স্বজনরা ঘটনাস্থলে ছুটে গিয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে তার লাশ বাড়ীতে নিয়ে আসেন।

আজ (বুধবার) সকাল ১০টায় স্থানীয় তেলিকোনা আলিম মাদরাসা মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে তার স্বজনরা নিশ্চিত করেছেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪