বিশ্বনাথের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হকের ইন্তেকাল : রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের সাড়ইল (মোল্লাবাড়ি) গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গত শুক্রবার (২৫ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রংক্স এলাকায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। যুক্তরাষ্ট্র থেকে মঙ্গলবার (২৯ অক্টোবর) মরহুমের মরদেহ দেশে নিয়ে আসা হয় এবং ওই দিন বাদ মাগরিব রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।
জানাযার নামাজের পূর্বে বিশ্বনাথ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা’র নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকুস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন।
সাড়ইল (মোল্লাবাড়ি) গ্রামের মরহুম হাজী রইছ মিয়ার একমাত্র পুত্র আব্দুল হক দেশকে স্বাধীন করতে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহন করেন। দীর্ঘ ৩৫ বছর ধরে তিনি স্বপরিবারে যুক্তরাষ্ট্রে বসবাস করে আসছিলেন। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও একমাত্র বোন সহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুনগ্রাহী রেখে গেছেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪