বিশ্বনাথে এম এইচ মাল্টিপারপাস সেন্টার তৈরি করতে ভূমি ক্রয় সম্পন্ন

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp
বিশ্বনাথনিউজ২৪ :: ইন্টারন্যাশনাল চ্যারিটি সংস্থা মুসলিম হেল্প ইউকের সহযোগিতায় বিশ্বনাথে এম এইচ সেন্টারের কার্যক্রম শুরু করতে ভূমি ক্রয় সম্পন্ন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (২৮ অক্টোবর) মুসলিম হেল্প এর স্থানীয় কার্যালয়ে এক আলোচনা সভা আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুসলিম হেল্প ইউকের ফাউন্ডার ও চেয়ারম্যান আব্দুছ ছোবহান।
বক্তব‌্যে তিনি বলেন, ৩০০ ডিসিমল যায়গার উপর এম এইচ মাল্টিপারপাস সেন্টার তৈরি করতে ভূমির দলিল সম্পাদন (রেজিষ্ট্রি) সম্পন্ন করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে মেটারনিটি ক্লিনিক ও বৃদ্ধাশ্রম তৈরি করতে শীঘ্রই কাজ শুরু করা হবে। এতে প্রবাসী ও স্থানীয় নেতৃবৃন্দের সহযোগিতা প্রয়োজন।
সংগঠনের স্থানীয় কমিটির সভাপতি আব্দুছ ছালামের সভাপতিত্বে ও সংগঠক সজিব আহমেদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন প্রবাসী কমিউনিটি নেতা রফিকুল ইসলাম, নজরুল ইসলাম, জুনাব আলী, সংগঠক মুজিবুর রহমান, ইঊনুছ আলী, বেলাল আহমেদ, সুন্দর আলী, ব্যবসায়ী আনোয়ার হোসেন, নানু মিয়া, জাহাঙ্গীর হোসেন, এওর আলী, রাসেল আহমেদ, মতিউর রহমান, শুকুর আলী, জানু মিয়া।
এসময় অন‌্যান‌্যের মধ‌্যে উপস্থিত ছিলেন- মামুনুর রশিদ, জয়নাল হোসেন, হিরন মিয়া, আবুল লেইস, গিয়াস মিয়া, আলা উদ্দিন, ছেরাগ আলী, ছুরত মিয়া, মিলন মিয়া, আফছর মিয়া, জুবেল আহমেদ প্রমুখ।
বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪