বিশ্বনাথে সরকারি ভূমির গাছের ডালপালা কর্তন করার অভিযোগ

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে উপজেলার প্রগতি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিশ্বনাথ-হাবড়া-ছালিয়া সড়কের পার্শ্বের সরকারি ভূমির থাকা বিভিন্ন প্রজাতির গাছের ডাল অবৈধভাবে কর্তন করার অভিযোগ পাওয়া গেছে। অবৈধভাবে গাছের ডালপালা কর্তন করার অভিযোগ এনে বিশ্বনাথের সহকারী কমিশনার (ভূমি) বরাবরে সোমবার বিকেলে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। উপজেলার সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের দক্ষিণ মিরেরচর গ্রামের আফরুজ আলীর পুত্র শাহিন আহমদ অভিযোগটি দায়ের করেন।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, উপজেলার সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের দক্ষিণ মিরেরচর গ্রামের মৃত আর্শ্বদ আলীর পুত্র মখলিছ আলী জোরপূর্বকভাবে গত ১৮ অক্টোবর উপজেলার প্রগতি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিশ্বনাথ-হাবড়া-ছালিয়া সড়কের পার্শ্বের সরকারি ভূমির থাকা বিভিন্ন প্রজাতির গাছের ডাল অবৈধভাবে কর্তন করে বিক্রি করেছেন। তাই এর বিরুদ্ধে দ্রুত তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য দাবী জানান তিনি।

এব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা বলেন, তদন্ত সাক্ষেপে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪