বিশ্বনাথে আলতাফ-আফিয়া শিক্ষা কল্যাণ ট্রাস্টের বৃত্তি বিতরণ

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে বৃহস্পতিবার দক্ষিণ বিশ্বনাথ বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে ৬৬ জন শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে বৃত্তি প্রদান করেছে আলতাফ-আফিয়া শিক্ষা কল্যাণ ট্রাস্ট সরুয়ালা। বৃত্তি বিতরণ উপলক্ষে বিদ্যালয় হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর কান্তি মন্ডলের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক সমীর কান্তি দে ও মো. রফিকুল ইসলামের যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. ছয়ফুল হক।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ বিশ্বনাথ বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ উন্নয়ন কমিটির সভাপতি আব্দুল জলিল রবান, শিক্ষানুরাগী মফজ্জুল আলী, আখলাকুর রহমান, হাবিবুর রহমান, বিদ্যালয়ের শিক্ষক মৃনাল কান্তি শিকদার, আতাউর রহমান, মো. ফজলুল হক, কামরুনেছা বেগম, সেলিনা খাতুন প্রমুখ।
অনুষ্ঠান শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ পরিচালনা করেন মাওলানা হুশিয়ার আলী ও দোয়া পরিচালনা করেন মাওলানা আবুল বাশার।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪