বিশ্বনাথে গণফোরামের কর্মীসভা আজ : প্রধান অতিথি ড. রেজা কিবরিয়া

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: বিশ্বনাথ উপজেলা গণফোরামের কর্মীসভা আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেল ৩ঘটিকার সময় সেবা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন গণফোরামের প্রেসিডিয়াম সদস্য ও সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণফোরামের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আমিন আহমদ আফসারী, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আনছার খান, কবি ও ছড়াকার এডভোকেট এমদাদুল হক, গণফোরাম নেতা ইঞ্জিনিয়ার শিবু প্রসাদ দাস।
সভাটি গণফোরাম নেতা তরিকুল ইসলাম শামীমের সভাপতিত্ব এবং আব্দুল মতিন রণির ও আব্দুল হাই আবুলের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত হবে। এতে সর্বস্তরের দলীয় নেতাকর্মীকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন উপজেলা গণফোরামের নেতৃবৃন্দ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪