বিশ্বনাথে সহকারী শিক্ষক পদে বহিরাগতদের নিয়োগ না দেওয়ার দাবিতে সভা

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে বহিরাগতদের সহকারি শিক্ষক পদে ভূয়া সনদের প্রতিবাদে সভা বিশ্বনাথের আলো:: বিশ্বনাথে সহকারী শিক্ষক পদে ভূয়া সনদে বহিরাগতদের নিয়োগ না দেওয়ার দাবিতে সভা করেছে সচেতন বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থা। মঙ্গলবার বিকেলে সংস্থার অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সচেতন বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থার আহবায়ক ফজল খানের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল বাতিনের পরিচালনায় বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার বিশ্বনাথ শাখার সভাপতি শেখ ফজর রহমান, সাংগঠনিক সম্পাদক ভিবাংশু দাস বিভু, সচেতন সমাজ কল্যাণ সংস্থার যুগ্ন আহবায়ক জাকির আহমদ, রাসেল মিয়া, সুহেল মিয়া, এস এ সাজু, সংস্থার সদস্য লোকমান হুসেন, জসিম উদ্দিন, রুহুল আমিন, কামরান আহমদ প্রমুখ। প্রসঙ্গত, মঙ্গলবার বেলা ৩টায় সচেতন বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থা উদ্যোগে উপজেলা সদরে মানববন্ধন কর্মসূচী ছিল। কিন্তু বৃষ্টি থাকায় মানবন্ধন কর্মসূচী পরিবর্তন করে সভা করা হয়। সভায় আগামী ৫ অক্টোবর শনিবার বেলা ৩ ঘটিকার সময় উপজেলা সদরের মানবন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪