উত্তরধর্মদা স্পোটিং ক্লাব ইউকে’র কৃতজ্ঞতা

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: ব্যাপক উৎসাহ উদ্দীপনা সম্পন্ন হয়েছে বিশ্বনাথ এইড ইউকের তৃতীয় চ্যারিটি ফুটবল টুর্নামেন্ট। ২৯ সেপ্টেম্বর রবিবার পূর্ব লন্ডনের স্টেপনীগ্রীন মাঠে দিনব্যাপী এইট এ সাইড ফুটবল টুর্নামেন্টে যুক্তরাজ্যস্থ বিশ্বনাথের ১৬টি সামাজিক সংগঠন অংশ নিয়ে নেয়। এর মধ‌্যে এবার প্রথম বারের মতো টুর্নামেন্টে অংশগ্রহন করে উত্তরধর্মদা স্পোটিং ক্লাব।

টুর্নামেন্টে অংশগ্রহনের সুযোগ প্রদান করায় এবং সুন্দর ভাবে টুর্নামেন্ট সুম্পন্ন হওয়ায় বিশ্বনাথ এইড ইউকের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও অভিনন্দন জানিয়ে উত্তরধর্মদা স্পোটিং ক্লাবের টিম ম‌্যানেজার আলম শেখ বলেন, আমরা এই প্রথম বারের মতো বিশ্বনাথ এইড ইউকের তৃতীয় চ্যারিটি ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহন করে দর্শকদেরকে ভাল খেলা উপহার দেওয়ার চেষ্টা করেছি। ভবিষ‌্যতে যাতে আরো ভাল খেলা আমরা উপহার দিতে পারি সেজন‌্য সকলের দোয়া কামনা করি।

উল্লেখ‌্য,টুর্নামেন্টে উত্তরধর্মদা স্পোটিং ক্লাব টিমের দায়িত্বে ছিলেন অধিনায়ক কাশেম শেখ, সহ অধিনায়ক শামিম শেখ, টিম ম‌্যানেজার আলম শেখ, লাইন ম‌্যানেজার কাউন্সিলর সিরাজুল ইসলাম, খেলোয়াড় সাদিক, শেখ কাইয়ূম, দৌলত, হরমুজ, লেক্স ও ফয়েজ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪