বিশ্বনাথনিউজ২৪ :: ‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এই স্লোগানকে সামনে রেখে বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে ১০টাকা কেজিতে চাল বিতরণ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে লামাকাজী বাজারে আনুষ্ঠানিকভাবে এই চাল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এস এম নুনু মিয়া বলেন- ১০ টাকা কেজি ধরে চাল বিতরণ কর্মসূচিতে সরকারের হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে। কোন মানুষ যাতে না খেয়ে মারা যায় সেই দিকে লক্ষ রেখে এই কর্মসূচি চালু করা হয়েছে। যা একমাত্র সম্ভব হয়েছে শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকার কারণে। তিনি বলেন, শেখ হাসিনা কথা দিলে কথা রাখে। প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচারণায় ১০ টাকা কেজি ধরে চাল খাওয়ানোর কথা বলেছিলেন। সেই অঙ্গীকারের আলোকে তিনি তা বাস্তবায়ন করেছেন।
লামাকাজী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এনামুল হক এনামের সভাপতিত্বে ও ইউপি সদস্য ফয়সল আহমদের পরিচালনায়
অনুষ্ঠিানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লামাকাজী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি জসিম উদ্দিন। বক্তব্য রাখেন সিলেট মহানগর যুবলীগ নেতা সাফায়াত খান, লামাকাজী ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন, সেচ্ছাসেবক লীগ নেতা সিজিল মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক আকমল হোসেন, ছাত্রনেতা কামরুল, মিজান, মামুনুর প্রমুখ।
অনুষ্ঠান ২৪৪ জন হতদ্রারিদ্র পরিবারের মাঝে ৩০কেজি করে চাল বিতরণ করা হয়।







