সালিশ করতে অপদস্ত হচ্ছেন প্রবাসী..

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: একটি গানের স্বত্বকে কেন্দ্র করে সৃষ্ট যুক্তরাজ্য প্রবাসী রহিম উদ্দিন ও কুয়েত প্রবাসী ফারুক মিয়ার দ্বন্দের সালিশ করতে গিয়ে প্রতিনিয়ত অপদস্ত হচ্ছেন আরেক প্রবাসী আছাব আলী। স্ব-উদ্যোগে দুই প্রবাসীর দ্বন্দের সমাধান করতে গিয়েই যুক্তরাজ্য প্রবাসী আছাব আলী সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও হতে হচ্ছে অপদস্ত। তারপরও সংস্কৃতি জগৎ-এর মানুষদের মধ্যে কাদা ছুড়াঁছুড়ি বন্ধ করে তাকে গালি দেওয়া কিংবা অপদস্ত করা থেকে সবাইকে বিরত থাকার আহবান করেছেন প্রবাসী আছাব আলী। জানা গেছে, প্রবাসী রহিম উদ্দিন ও প্রবাসী ফারুক মিয়ার মধ্যে চলমান দ্বন্দ এক পর্যায়ে ঘর থেকে সামজিক যোগাযোগ মাধ্যমে চলে যায়। আর বিষয়টির সুষ্ঠ সমাধানের জন্য স্ব-উদ্যোগী হয়ে রহিম-ফারুকসহ বিভিন্ন জনের সাথে আলাপ-আলোচনা করেন আছাব আলী। দীর্ঘ প্রায় প্রায় ১ মাস পর সিদ্ধান্তটি প্রবাসী রহিম উদ্দিনের বিপক্ষে চলে গেলে দেশ-বিদেশে থাকা তার (রহিম) অনুসারীরা প্রবাসী আছাব আলীকে গালিগালাজ ও অপদস্ত করতে শুরু করেন। এক পর্যায়ে আছাব আলীর করা লাইভ ভিডিও থেকে কাটছাট করে অনেক মিথ্যা পোস্ট করা হয়। যা প্রবাসী আছাব আলীর মানহানী করার একটি অপচেষ্টা। এজন্য তিনি (আছাব) বিষয়টি যুক্তরাজ্যের নিউফোর্ট পুলিশের কাছে এসব কর্মকান্ডের ব্যাপারে অভিযোগ করেন এবং আবার লাইভে এসে তা প্রকাশ করেন এবং এসব বন্ধ করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করেন। আল্লাহ আমাকে যেনো সব সময় সঠিক পথে রাখেন আমন প্রত্যাশা ব্যক্ত করে প্রবাসী আছাব আলী বলেন, গালাগালি বা দু’জনের মধ্যে ঝগড়া-বিবাদ সৃষ্টি করার পক্ষে নই। আমি চাই সবাই মিলে মিশে এক সাথে চলব। আর সম সময় সত্যের পক্ষে কথা বলব। তাই আসুন আমরা সবাই পিছনের সব ভুলে সামনের দিকে সুন্দর ও ঐক্যবদ্ধভাবে বাঁচার চেষ্টা করি।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪