বিশ্বনাথে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে ‘৪৮তম জাতীয় স্কুল-মাদ্রাসা-কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির’ গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এই প্রতিযোগীতার আয়োজন করা হয়। উপজেলার মাধ্যমিক পর্যায়ের সবকটি স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহনে বিভিন্ন প্রতিষ্ঠান প্রাঙ্গনে প্রতিযোগীতার খেলা সম্পন্ন হয়।

প্রতিযোগীতা শেষে সোমবার বিকেলে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি ছয়ফুল হক। তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের মনকে সতেজ রাখে। শিক্ষার্থীদের শরীর গঠনেও গূরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই আমাদের শিশুদেরকে সুন্দর ভবিষ্যৎ উপহার দিতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার ব্যবস্থা করে দিতে এর পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসতে হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব’র সভাপতিত্বে ও একাডেমিক সুপার ভাইজার ফজলুল হকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রামসুন্দর সরকারি অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আজিজ। স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক নাজমুল ইসলাম। এসময় উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪