বিশ্বনাথে দূর্ঘটনায় আহত তরুণ ব‌্যবসায়ী শরীফুর মারা গেছেন

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে মোটরসাইকেল দূর্ঘটনায় গুরুতর আহত তরুণ ব‌্যবসায়ী শরীফুর রহমান ওরফে কালা মিয়া (২৪) বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে (ইন্না লিল্লাহি……রাজিউন)। তিনি সিলেট নগরীর ইবনে সিনা হাসপাতালের লাইফ সাপোর্টে চিকিৎসাধীন ছিলেন। শরীফুর রহমান বিশ্বনাথ আল-হেরা শপিং সিটির রিপা জুয়েলার্সের স্বত্ত্বাধিকারী ও উপজেলার রামপাশা ইউনিয়নের পুরানগাওঁ গ্রামের মৃত রফিজ আলীর পুত্র।

শরীফুর রহমান (কালা মিয়া) মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাত ৯টায় মোটরসাইকেলে যোগে রশিদপুর থেকে বিশ্বনাথ উপজেলা সদরে আসার পথে কারিকোনা এলাকায় (পল্লী বিদ্যুতের সাবেক অফিসের সামনে) বালুর টেকির সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে তিনি ছিটকে পড়েন। এসময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালের আইসিইউ’তে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন থাকা অবস্থায় বৃহস্পতিবার রাতে সাড়ে ১২টায় ইন্তেকাল করেছেন বলে জানিয়েছেন নিহতের বড় ভাই ও আল-হেরা মার্কেটের হ‌্যাপি জুয়েলার্সে’র স্বত্ত্বাধিকারী মনির মিয়া।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪