বিশ্বনাথে আল-হেরা শপিং সিটি’র জুয়েল মোবাইল গার্ডেনে দুর্ধর্ষ চুরি

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরের পুরান বাজারস্থ আল-হেরা শপিং সিটির দেয়াল ভেঙে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে মার্কেটের নিচ তলায় অবস্থিত জুয়েল মোবাইল গার্ডেনে এ চুরি সংগঠিত হয়। এসময় নগদ টাকাসহ কয়েক লাখ টাকার মালামাল নিয়ে যায় চুরেরদল। ইতিমধ‌্যে ওই মার্কেটে আরো কয়েকটি দোকানে চুরি সংগঠিত হয়েছে বলে জানা যায়। খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।

এদিকে, মার্কেটে নৈশপ্রহরী থাকার পরও একাধিক দোকানঘর চুরি হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে নানান কৌতুহল সৃষ্টি হয়েছে।

জুয়েল মোবাইল গার্ডেন’র সত্বাধিকারী জুয়েল আহমদ জানান- তিনি প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে নিজ বাড়িতে চলে যান। আজ বুধবার (৪ সেপ্টেবর) সকাল সাড়ে ১০টায় তিনি মার্কেটে দোকানঘর খুলে দেখতে পান দোকান ঘরের পিছনের দেয়াল ভাঙ্গা এবং মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে। মঙ্গলবার দিবাগত রাতে দোকান ঘরের পিছনের দেয়াল ভেঙে চুর ভিতরে প্রবেশ করে এবং দোকানের ক‌্যাশে থাকা নগদ ১লাখ ৫৩ হাজার টাকা, বিদেশী পাউন্ড ও বেশ কয়েকটি মূল‌্যবান মোবাইল সেট’সহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল নিয়ে যায় চুরেরা।

বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মূসা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪