বিশ্বনাথে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: বিশ্বনাথে ১৬ মাসের সাজা ও ১৪ লক্ষ ৭০ হাজার টাকার অর্থদন্ডপ্রাপ্ত পলাতক আসামি নুরুল হককে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল মাখারগাঁও গ্রামের মৃত হাসান আলীর ছেলে। বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে তাকে সিলেট শহর থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, বিশ্বনাথ থানার এএসআই জামাল খানের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে সাজা ও অর্থদন্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। সিলেট কতোয়ালী থানার মামলা নং সিআর ১৫৯২/১৭, বিশ্বনাথ থানার মামলা নং সিআর ৫৩/১৫, সিলেট কতোয়ালী থানার মামলা নং সিআর ১৫৯২/১৭। এরই মধ্যে দুটি মামলায় পৃথকভাবে আদালত গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ১৬ মাসের সাজা ও ১৪ লক্ষ ৭০ হাজার টাকার অর্থদন্ডপ্রাপ্ত প্রদান করেন। অপর মামলায় আদালত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেন। এরপর থেকে আসামি পলাতক ছিল।
গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ শামীম মূসা বলেন, গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হবে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪