বিশ্বনাথে ইসলামী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচী পালন

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: ‘শিক্ষায় বন প্রতিবেশ, আধুুনিক বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘ইসলামী ব্যাংক’ সিলেটের বিশ্বনাথ শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের গ্রাহকদের মধ্যে বৃক্ষরোপন কর্মসূচী -২০১৯ পালন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে স্থানীয় পাটাকইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়।

বৃক্ষরোপন কর্মসূচীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব‌্যে বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, বৃক্ষরোপন করা একটি সদকায়ে জারিয়াহ ইবাদত, তাই আসুন আমরা প্রত্যেকেই কম পক্ষে ৩টি করে চারা রোপন করি।

ব‌্যাংকের বিশ্বনাথ শাখার সিনিয়র এসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে ও প্রকল্প কর্মকর্তা মুহাম্মদ কবীর হোসাইনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ কামরুল ইসলাম ও পাটাকইন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়সল আহমদ সুবাহদার। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাঠকর্মকর্তা আলমগীর হোসেন বিপ্লব তফাদার।  অনুষ্ঠান শেষে এ বছর বিশ্বনাথ শাখা প্রকল্পের সদস্যদের মধ্যে ৬৭৫টি বিভিন্ন জাতের ফলের চারা বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দরা।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪