টাকাসহ বিশ্বনাথের যুবক নিখোঁজ

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার আব্দুল ওয়াহিদ কেনু (৩০) নামে যুবক নিখোঁজ হয়েছেন। তিনি বিশ্বনাথ থানার গোবিন্দগঞ্জ দিঘলী (খোজারপাড়া) গ্রামের আব্দুল মুকিতের ছেলে। নিখোঁজের পরিবারের পক্ষ থেকে এ ব্যাপারে বিশ্বনাথ থানায় সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে।

জানা গেছে, আব্দুল ওয়াহিদ কেনু গত ২৪ আগস্ট সুনামগঞ্জ জেলা সদরের একটি ব্যাংক থেকে এক লক্ষ ত্রিশ হাজার টাকা উত্তোলন করেন। পরে ব্যাংক থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেননি। আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজ নিয়ে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের দিন তার পরনে ছিলো নীল রঙ্গের শার্ট ও কালো প্যান্ট। এদিকে, আব্দুল ওয়াহিদ কেনু মিয়া নিখোঁজ হওয়াতে তার পরিবারের সদস্যরা আতঙ্কে এবং উদ্বেগে দিন পার করছেন। তাদের দাবি- কেনুর সঙ্গে টাকা থাকায় ছিনতাইকারী কিংবা কোনো দুষ্কৃতকারীরা কোনো অঘটন ঘটাতে পারে। কোনো সুহৃদয়বান ব্যক্তি আব্দুল ওয়াহিদ কেনুর সন্ধান পেলে ততক্ষণাৎ আইনশৃঙ্খলা বাহিনীকে কিংবা তার পরিবারের (০১৭৮৭১৯৬৮৩৭, ০১৭৯৭০৪৭২১৮) এই মোবাইল ফোন নাম্বারে জানাতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪