বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিশ্বনাথে আ’লীগের দোয়া মাহফিল

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বাদ আছর উপজেলা সদরের পুরান বাজারস্থ বায়তুল আমান জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা এস এম নুনু মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, সমছু মিয়া, মো. আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক আমির আলী চেয়ারম্যান, মকদ্দছ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুল মতিন, দপ্তর সম্পাদক সাইদুল ইসলাম সাহিদ, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক শাখাওয়াত হোসেন, কার্যকরী কমিটির সদস্য রফিক হাসান মেম্বার, বিশ্বনাথ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সূফী সামছুল ইসলাম, সাধারণ সম্পাদক মহব্বত আলী জাহান, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান, প্রবাসী আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদ, আব্দুল আলিম রুকন, যুবলীগ নেতা দবির মিয়া, সায়েদ মিয়া, জাবেদ মিয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিক আলী প্রমুখ সহ আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতৃকর্মী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন বায়তুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা খায়রুল ইসলাম।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪