আলহাজ্ব ইন্তাজ আলীর মৃত্যুতে এনামুল হক মামুন’র শোক

Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক চেয়ারম্যান মিছবাহ উদ্দিনের পিতা, বিশ্বনাথ পুরানবাজারের বিশিষ্ট ব্যবসায়ী, বায়তুল আমান জামে মসজিদের সাবেক মোতাওয়াল্লি ও বিশ্বনাথ পুরানবাজার বণিক কল্যাণ সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব ইন্তাজ আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী ঐক্যজোট সিলেট জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক আ.ক.ম এনামুল হক মামুন।

সম্প্রতি গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন- সদ্য প্রয়াত আলহাজ্ব ইন্তাজ আলী ছিলেন সৎ ও সফল ব্যবসায়ী। একজন দিলদরাজ, সজ্জন ও সাদা মনের বিশ্বস্ত মানুষ হিসেবে এলাকার মানুষজন তাকে ভালোবাসতেন, সম্মান করতেন। সর্বদা ন্যায়পরায়ণ ও ধার্মিক স্বভাবের এই ব্যবসায়ী নেতা সকল সংকীর্ণতার উর্ধে থেকে এলাকার উন্নয়নে সর্বদা নিবেদিতপ্রাণ ছিলেন। সমাজের গরিব, এতিম, দুস্থ ও অসহায় মানুষকে তিনি সহায্য-সহযোগিতা করতেন। আলহাজ্ব ইন্তাজ আলীর মৃত্যুতে আমরা একজন হৃদয়বান অভিভাবক ও নিঃস্বার্থ সমাজ সেবককে হারালাম, যার শূণ্যতা কখনও পূরণ হবার নয়। শোকবার্তায় তিনি মরহুম আলহাজ্ব ইন্তাজ আলীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার-পরিজন ও শুভাকাঙ্ক্ষী-শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। -বিজ্ঞপ্তি

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪