বিশ্বনাথে হেক্সাস’র সার্টিফিকেট বিতরণ

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

HESASবিশ্বনাথনিউজ২৪ :: বিশ্বনাথে হেক্সাস (HEXA’S) ক্যাম্পাসে ইংলিশ স্পিকিং ও কম্পিউটার শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। রোববার (২৩ জুন) দুপুরে আনুষ্ঠানিকভাবে এই সার্টিফিকেট বিতরণ করা হয়।
হেক্সাস’র ম্যানেজিং ডিরেক্টর আব্দুল কাদির সুমনের সভাপতিত্বে ও ম্যানেজার সেলিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান স্বপ্না শাহিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক, বিশ্বনাথ নিউজ টুয়েন্টিফোর ডটকম’র সম্পাদক ও প্রকাশক এমদাদুর রহমান মিলাদ, প্রেসক্লাব সদস্য নূর উদ্দিন, বিশ্বনাথ ডেফডিল এসোসিয়েশনের উপদেষ্ঠা কাওছার আহমেদ বাপ্পী, সভাপতি নাঈম আহমদ, সাবেক সভাপতি তন্ময় দেব রায়, ব্যবসায়ী হোসাইন আহমদ শাহিন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হেক্সাস’র শিক্ষার্থী মো. শহিদুজ্জামান এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষক রাসেল উদ্দীন ও শিক্ষার্থী নাসিমা আক্তার। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪