আনন্দঘন পরিবেশে মিল্টন কিংন্স ফ্রেন্ডস ক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

milton keyns1বিশ্বনাথনিউজ২৪ :: প্রতি বছরের ন্যায় এবারো পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মিল্টন কিংন্স ফ্রেন্ডস ক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। এতে ক্লাব সদস্যদের পরিবারবর্গ, কমিউনিটি নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
গত ১৬ জুন রবিবার স্থানীয় একটি হল ও পাশ্ববর্তী মাঠে আয়োজিত ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে কাবাডী খেলা, রশিটান, বালিশ খেলাসহ শিশু-কিশোর ও নারী পুরুষদের জন্য আয়োজন করা হয় বিভিন্ন ধরনের খেলাধূলার প্রতিযোগিতা, র‌্যাফেল ড্র ও সংঙ্গীতা অনুষ্ঠানের। এছাড়া হাতে তৈরী দেশী পিঠা দিয়ে আমন্ত্রিত অতীতিদের অপ্যায়ন করা হয়।
সংগঠনের সভাপতি সুহেল আলীর সভাপতিত্বে আলোচনা সভার পাশাপাশি জাদু প্রদর্শন করেন বিলেতের জনপ্রিয় জাদু শিল্পী মানিকুর রহমান গনি। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরন করেন মিল্টনকিংস কাউন্সিলের মেয়র কাউন্সিলার সাম ক্রক্স, উলবারটন এন্ড গ্রিনলিস কাউন্সিলের মেয়র এডরিন মস, কাউন্সিলার মোহাম্মদ খান। ফ্রেন্ডক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন তৈয়বুর রহমান, আজিম উদ্দিন, শীপন আহমদ, কবির আহমদ, আল আমিন সাত্তার, নাহিদ আহমদ, আতাউর রহমান, আশরাফ উদ্দিন, এম এ হাকিম নাবিল, রমিজ আলী, ফাহিম চৌধুরী, সয়দুল আহমদ, আব্দুল মতিন, হারুন রশিদ, আজিম উদ্দিন, মো: মইন, মো: কবির, নজরুল চৌধুরী, নাজিম রহমান, কয়ছর আহমদ, শাহেদ আহমদ প্রমুখ।
আগামীতে আরো সুন্দর অনুষ্ঠান আয়োজনে সকলের সহযোগিতা কামনা করেন সংগঠনের নেতৃবৃন্দ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪