লামাকাজী ইউনিয়ন ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে মিছিল

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

20190619 220603বিশ্বনাথনিউ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়ন ছাত্রদলের নব-গঠিত কমিটিকে স্বাগত জানিয়ে মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে উপজেলা ছাত্রদলের আহবায়ক মতিউর রহমান সুমন স্বাক্ষরিত আংশিক কমিটি অনুমোদনের পর আজ মঙ্গলবার বিকেলে স্হানীয় লামাকাজী বাজারে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে  লামাকাজী ইউনিয়ন ছাত্রদলের নব-গঠিত কমিটির সভাপতি জুবায়ের আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন নব-গঠিত কমিটির সহ সভাপতি শাহজাহান রহমান, ছমির উদ্দিন, সাধারণ সম্পাদক ইমরান মাহমুদ, যুগ্ম সম্পাদক ফয়ছল আহমদ, ছাঈদ আহমদ, মোহাম্মদ আলী, মাহমুদ চৌধুরী, সাংগঠনিক আব্দুল ওয়াহিদ ,সহ সাংগঠনিক দিলোয়ার হোসেন, প্রচার সম্পাদক আলমগির হোসেন বাপ্পি।

এসময় উপস্হিত ছিলেন-ছাত্রদল নেতা সুহেল, মুন্না, মারজান, ফয়ছল, মান্না, কামরান, কাওছার, ইমরান, কামরান, নজমুল, জাকির, তারেক, কয়েছ, নাহিদ, সুজন, হাছনাত, নূর আলম, আল-আমীন, জাকির, ছাঈদ, নজরুল, আলী, ফয়ছল, আব্দুল্লাহ, জুয়েল, সাহিন প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪